Leadership Team
Ziaur Rahaman
জিয়াউর রহমান Jahura Agro-এর Co-Founder এবং মাঠ পর্যায়ের অপারেশনের মূল শক্তি হিসেবে কাজ করেন। তিনি উৎপাদন, রোপণ, কাঁচামাল সংগ্রহ এবং সরবরাহ চেইন ব্যবস্থাপনায় বিশেষ দক্ষ। Chief Operating Officer (COO) হিসেবে তিনি দৈনন্দিন অপারেশন, উৎপাদন ক্যালেন্ডার, কোয়ালিটি কন্ট্রোল এবং স্থানীয় লজিস্টিকস পরিচালনা করেন। মাঠ পর্যায়ের পরিকল্পনা থেকে শুরু করে তার বাস্তবায়ন পর্যন্ত পুরো প্রক্রিয়া তিনি দক্ষতার সঙ্গে তদারকি করেন। তার নেতৃত্বে উৎপাদন ব্যবস্থা আরও সংগঠিত, কার্যকর এবং সময়নিষ্ঠভাবে পরিচালিত হচ্ছে।
Jahura Begum
জহুরা বেগম আমাদের পরিবারের মেরুদন্ড। ছোটবেলা থেকেই কৃষি-জীবন, বাজারজীবন ও পরিবারের পরিচর্যার সঙ্গে যুক্ত থেকে তিনি আজকের Jahura Agro-এর ভিত্তি গড়ে তুলেছেন। তিনি প্রতিষ্ঠানের নীতিমালা, ঐতিহ্য ও মূলমন্ত্র অটুট রাখেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কঠিন সময়গুলোতে পরিবারের প্রধান ভরসা হিসেবে দায়িত্ব পালন করেন। তার দৃঢ়তা, ধৈর্য এবং দূরদর্শিতা প্রতিষ্ঠানটির মূল্যবোধ ও স্থিতিশীলতার মূল ভিত্তি। তিনি কেবল পরিবারের নয়, পুরো Jahura Agro-এর নৈতিক শক্তি এবং অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছেন।
Jasim Uddin
“জসিম উদ্দিন Jahura Agro-এর প্রতিষ্ঠাতা, মালিক ও কৌশলগত পরিকল্পনাকারী হিসেবে প্রতিষ্ঠানটির সামগ্রিক ভিশন, কৌশলগত পরিকল্পনা এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির নেতৃত্ব দিচ্ছেন। তার দায়িত্বের মধ্যে রয়েছে ব্র্যান্ড ডেভেলপমেন্ট, পণ্যের মান নিয়ন্ত্রণ, ব্যবসা সম্প্রসারণ, মার্কেটিং ও গ্রোথ স্ট্র্যাটেজি পরিচালনা, বিনিয়োগ পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ পার্টনারশিপ উন্নয়ন। ডিজাইন ও কৃষি খাতে তার বহুমুখী অভিজ্ঞতা Jahura Agro–কে একটি উদ্ভাবনী, নৈতিক ও গ্রাহক-কেন্দ্রিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
our Journey
About Us Jahura Agro ( জহুরা এগ্রো ) A Family Story of Hard Work & Honest Farming
Our Story — যাত্রার শুরু
ব্র্যান্ড তৈরির এই যাত্রা শুরু হয়েছিলো অনেক আগে — দুই জেনারেশন আগে থেকেই। আমাদের মা, জহুরা বেগম, মাত্র ১২–১৪ বছর বয়সে বাবা মারা যাওয়ার পর ছোট ভাইবোনদের জীবিকার দায়িত্ব নেয়া শুরু করেন। ধান, শালুক, মাছ সংগ্রহ করে, গাছ থেকে ফল তুলে, বাজারে বিক্রি করে তিনি পরিবার চালাতেন। ছোটবেলায় আমরা দেখতাম মাকে ভোরের আলো ফোটার আগেই মাটির কলসি কাঁধে নিয়ে খেতে পানি দিচ্ছেন, আম, কাঠাল, জাম, পেয়ারা, জাম্বুরা ও নানা শাকসবজি-ফল নির্ভরভাবে উৎপাদন করতেন — তার কঠোর পরিশ্রমই আমাদের জীবনের শিক্ষক।
২০১৯ সালে আমরা (আমি ও আমার ভাই জিয়াউর রহমান) মায়ের নেতৃত্বে আধুনিক কৃষি উদ্যোগ শুরু করি — ড্রাগন ফ্রুট, প্যাশনফ্রুট, মাল্টা, অ্যাভোকাডো ইত্যাদি চারা রোপণ ও উৎপাদন করে। লক্ষ্য ছিলো শুধু আর্থিক স্বাধীনতা নয়; কৃষিকে একটি দক্ষ, দায়িত্বশীল ও ব্র্যান্ডেড ব্যবসায় পরিণত করা—যেখান থেকে গ্রাহকরা পাকাপোক্ত, রাসায়নিকমুক্ত ও চলমান সরবরাহ পাবে।
Our Mission (মিশন)
গুণমান, সততা ও টেকসই কৃষি প্রয়োগ করে গ্রাহকদের কাছে নিরাপদ এবং স্বাদসম্পন্ন ফল ও সবজি পৌঁছানো; স্থানীয় কৃষকদের ক্ষমতায়ন করা এবং বাংলাদেশের খাদ্যশৃঙ্খলে একটি বিশ্বস্ত নাম গড়া।
Our Vision (ভিশন)
একটি এমন ব্র্যান্ড গঠন করা যেখানে গ্রাহকরা প্রত্যেক পণ্যে খুঁজে পাবে স্বচ্ছতা, গুণমান ও পরিবার-ভিত্তিক যত্ন — এবং Jahura Agro হবে সেই বিশ্বস্ত চেনা নাম।
Core Values (মূল মূল্যবোধ)
সততা ও স্বচ্ছতা।
রাসায়নিক-মুক্ত (Tonic & Hormone free) উৎপাদন।
পরিবারিক ঐতিহ্য ও শ্রমের সম্মান।
কৃষকের কল্যাণ ও টেকসই প্রযুক্তি গ্রহণ।